মোবাইল ফোন দেবার প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ছাত্রকে অপহরণ, পুলিশি তৎপরতায় উদ্ধার –
- Update Time : ০৯:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ছুটির দিনে ঘুরতে আসা এক মাদ্রাসা ছাত্রকে মোবাইল ফোন দেবার প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে সোমবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশি তৎপরতায় ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছে।
মামলার বাদী ও রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের সৌদি প্রবাসী শাজাহান মোল্লার স্ত্রী মোছাঃ রিক্তা বেগম (২৯) জানিয়েছেন, তার ছেলে জুবায়ের হোসেন রিফাদ মোল্লা (১১) রাজবাড়ী জেলা শহরের দারুল উলুম ভাজনচালা মাদ্রাসার হাফেজিয়া শাখায় পড়াশোনা করে। ইতোমধ্যে সে চার পাড়া কোনআন মুখস্তও করে ফেলেছে। গত শুক্রবার (১১ মার্চ) খেলাধুলা করতে সকাল সাড়ে ৮টায় অপর ছাত্র আব্দুর রহমান পিয়াস (১৪)-এর সাথে বের হয়। জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে খেলাধুলা করা কালিন সময়ে অপরিচিত এক ব্যক্তি তাদের কাছে আসে এবং নানা ধরণের গল্প করে। এক পর্যায়ে ওই ব্যক্তি বলে, তার কাছ দুইটা মোবাইল ফোন আছে। যার একটা তিনি তাদের দিতে চান। তবে তার সাথে যেতে হবে। আব্দুর রহমান পিয়াস যাবার কথা অপারগতা প্রকাশ করে। তবে জুবায়ের হোসেন রিফাদ মোল্লা ওই লোকের সাথে যেতে রাজি হন। তারা তিন জন রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আসে এবং জুবায়ের হোসেন রিফাদ মোল্লা ওই ব্যক্তির সাথে ব্যাটারী চাীরত অটোরিকশায় ওঠে। এর পর থেকেই জুবায়ের হোসেন রিফাদ মোল্লার কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছিল না। রাজবাড়ী থানা পুলিশ ও মাদ্রাসা কতর্তৃপক্ষের সহযোগিতায় তারা নানা স্থানে জুবায়ের হোসেন রিফাদ মোল্লার সন্ধান করে ব্যর্থ হন। এক পর্যায়ে সোমবার দুপুরে তাকে তার নিজ বাড়ীর এলাকা থেকে উদ্ধার করা হয়।
রাজবাড়ী থানা পুলিশের হেফাজতে থাকা উদ্ধার হওয়া জুবায়ের হোসেন রিফাদ মোল্লা জানায়, ব্যাটারী চালিত অটো রিকশায় কিছু দুর যাবার পর ওই ব্যক্তি তার মুখে কাপড় চেপে ধরে। এর পর সে আর কিছু জানে না। গত তার জ্ঞান ফেলার পর রবিবার বিকালে খুলনা রেলষ্টেশনের অদূরে একটি কলা বাগানের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় নিজেকে সে আবিস্কার করে। ওই সময় দাঁত দিয়ে সে প্রথমে তার হাতের বাঁধন খেলে। এর পর পায়ের বাঁধন খুলে সে এগুতে শুরু করে। এক পর্যায়ে সে খুলনা রেলষ্টেশনে পৌছায় এবং সেখান থেকে ট্রেনে সোমবার সকালে রওনা হয়ে দুপুরে রাজবাড়ী রেলষ্টেশনে এসে পৌছায় ও বাড়ীর এলাকায় আসে।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানিয়েছেন, পুলিশি তৎপরতার ভীত হয়ে শিশু জুবায়ের হোসেন রিফাদ মোল্লাকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়েছে। রিফাদকে উদ্ধার করা হয়েছে। একই সাথে অপহরণকারীকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































