মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে চর এলাকায় ৪৫০ গাছের চারা বিতরণ-
- Update Time : ১১:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের পক্ষ থেকে সোমবার দুপুরে চর মৌকুরি ও আমবাড়িয়ার চরে ১৫০ পরিবারের মাঝে ৪৫০ টি বিভিন্ন জাতের গাছ প্রদান করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন, মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদেরসহ সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, মধুখালী চিনি মিলের সাবেক এমডি কমলকে সরকার, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাঈদা খানম, শিশুরাজ্যের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ, সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক আহসান হাবিব, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এসএম শামীম, অর্থ সম্পাদক পাপুল আলী, যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান শাফি, আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, প্রভাষক ইমদাদুল হক সহ অন্যান্যরা।
চরঅঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের লক্ষে বিভিন্ন ফলজ গাছ যেমন আম, আমলকি, পেয়ারা, লেবু, কদবেল সহ অন্যান্য গাছ বিনামুল্যে প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































