মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের পক্ষ থেকে রিকশা ও সাইকেল বিতরণ –
- Update Time : ১০:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিকে ব্যাটারী চালিক রিকশা ও মেধাবী স্কুল ছাত্রকে বাই সাইকেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের বকুলতলায় আয়োজিত এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানাগেছে, মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে ব্যাটারীচালিত রিক্সা ও দরিদ্র মেধাবী ছাত্রকে বাইসাইকেল প্রদান করা হয়। রিক্সা প্রাপ্ত ব্যক্তির নাম সওদাগর (সদাই), বাড়ি লক্ষিকোল পালবাড়ি এবং বাইসাইকেল প্রাপ্ত ছাত্রের নাম ফেরদৌস তার বাবার নাম মৃত রমজান মোল্লা বাড়ি লক্ষিকোল। সে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র। রিক্সা ও সাইকেল প্রদানকালে উপস্থিত ছিলেন মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সভাপতি ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সহ সভাপতি ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, উপদেষ্টা খোকন মাহমুদ, অর্থ সম্পাদক পাপুল আলী, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান সাফি, সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক সুরজিৎ চক্রবর্তী, মাওঃ ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এসএম শামীম, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম ও নুরতাজ তাজিয়া, এ্যাডঃ শিমুল আকাশ, বেলগাছি বিকল্প কলেজের প্রভাষক ইমদাদুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কালের কন্ঠ ও রাজবাড়ী বার্তার জাহাঙ্গীর হোসেন, সমকাল ও জনতার আদালতের সৌমিত্র শীল, প্রথম আলোর এজাজ আহম্মেদ, চ্যানেল ২৪ এর সুমন বিশ্বাস, নিউজ২৪ এর সফিকুল ইসলাম শামীম, ইনডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার শামীম রেজা, ডেইলি স্টারের সুজিৎ কুমারসহ অন্যরা।
রিক্সা প্রাপ্ত সওদাগর সদাই জানান যে আখের মিলে কাজ করতে গিয়ে তার হাত মেশিনের মধ্যে চলে যায় ফলে সে স্বাভাবিক কাজ-কর্ম করতে পারে না। এতো দিন প্যাডেল রিস্কা চালাতো। ফলে তার অনেক কষ্ট হতো। তার চলানোর উপযোগী করে ব্যাটারী চালিত রিক্সা তৈরী করে দেওয়ায় এই সংগঠনের সকলের প্রতি সে কৃতজ্ঞ।
বাইসাইকেল প্রাপ্ত ফেরদৌস জানান আমার বাবা নাই। ফলে আমাদের সংসার ঠিকমতো চলে না। লক্ষিকোল রাজারবাড়ি থেকে এসে প্রতিদিন স্কুল এবং প্রাইভেট পড়া খুব কষ্ট হয়ে যেত। এই সাইকেল আমার পড়াশুনা চালিয়ে নিতে সহায়তা করবে। আপনাদেরকে ধন্যবাদ সাইকেল দেওয়ার জন্য।
সংগঠনের সভাপতি আজিজা খানম জানান, মেজবাহ উল করিম রিন্টু ছিলেন একজন সমাজ সংস্কারক। সে পরিবেশ নিয়ে কাজ করতো। শহরের বিভিন্ন রাস্তায় সে গাছ লাগাতো। সে দুর্নীতি বিরোধী সংগঠন সনাকের সদস্য ছিল। সে রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল। প্রতি বছর ঈদে গরীব মানুষ যাতে নিশ্চিতে বাড়িতে বসে পরিবারের সাথে ঈদ করতে পারে সেই উদ্দ্যোগ নিতো। আমরা এবারও কাজের ধারাবাহিকতা রক্ষা করেছি। এবং এবার একজন দরিদ্র প্রতিবন্ধী মানুষকে স্বাবলম্বী করার উদ্দ্যেশে ব্যাটারী চালিত রিস্কা প্রদান করেছি। এবং একজন দরিদ্র ছাত্রকে যাতায়াতে সুবিধার্থে বাইসাইকেল কিনে দেওয়া হয়েছে। যাদের অংশগ্রহনে এই কার্যক্রম সফল হলো তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































