মূলঘরে রাস্তার কাজের উদ্বোধন করলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৭:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
‘গ্রামীণ মাটির রাস্তাসূমহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ’ ২য় পর্যায় কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
সদর উপজেলার পশ্চিম মুলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা। বক্তৃতা করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম মনোয়ার, মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান, আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কার, মুলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্না মুসুল্লীসহ অন্যান্যরা।
জানাগেছে, উপজেলা নির্বাহী অফিসারের দূর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে প্রায় ৯৪ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে কাজটি সম্পূন্ন করছে শোভন এন্টার প্রাইজ। আগামী ২৭ এপ্রিলের মধ্যে কাজটি সমাপ্ত করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































