মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে রাজবাড়ীতে আঁতশ বাজি ও কেক কাটলো আঃলীগ –
- Update Time : ১১:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) আলোচনা সভা করে এবং কেক কেটে দিনটিকে স্মরণ করা হয়েছে। এ দিন রাত আটটার সময় জেলার আজাদী ময়দান ও মুক্তিযোদ্ধা চত্তরে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আঁতশ বাজি ফোটানো হয়।
এর আগে সন্ধ্যা সাতটার সময় জেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা করেন নেতারা। পরে কেক কাটা এবং রাত আটটার সময় আতশ বাজি ফোটান আওয়ামী লীগের নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, এ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরী, রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমূখ।
- ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































