মিঠুকে লক্ষ করে গুলি বর্ষণের ঘটনায় রাজবাড়ী থানায় অভিযোগ দায়ের –
- Update Time : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন মিঠুকে লক্ষ করে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা চত্বরের মিষ্টিবাড়ী নামে একটি মিষ্টির দোকানের সামনে এ ঘটনা ঘটেছে বলে মিঠু দাবি করেছে।
মিঠু জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মৃত এ্যাডঃ আব্দুল মান্নানের ছেলে। তার বাড়ী রাজবাড়ী পৌরসভার ২নং বেড়াডাঙ্গা এলাকায়।
এ ব্যাপারে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে মিঠু অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি অভিযোগ দাখিল করেছে। তারা ওই এলাকায় থাকা একাধিক সিসি ক্যামেরার ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে অপরাধীদের সনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































