মা-বাবার কাছে ফিরতে চায় হারিয়ে যাওয়া শিশু শিহাব –
- Update Time : ০৫:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ৬৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
বাগেরহাটের খানজাহান আলী মাজারের নিকট অসহায় অবস্থায় শিহাব (৯) নামে একটি ছেলে পাওয়া গেছে। সে এখন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড়ঘিকমলা গ্রামের ওমর আলী মোল্যার বাড়ীতে আছে।
শিহাব তার বাবা-মায়ের কাছে ফিরতে চায়। শিহাবের গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৪ফুট, মাথার চুল কালো, গায়ে ব্লু রংয়ের গেঞ্জি, পরনে ব্লু রংয়ের টাউজার পরিহিত ছিল।
ওমর আলী মোল্যা বলেন, তার ছেলে মোঃ আব্দুল্লা মোল্যা (২১) গত ৭ সেপ্টেম্বর আরো লোকজনসহ বাগেরহাটের খানজাহান আলীর মাজারে ভ্রমন করার জন্য যায়। মাজারের পাশে অসহায় অবস্থায় মোঃ শিহাব (৯) কে পড়ে থাকতে দেখে মানবিক বিবেচনায় আমার বাড়ীতে নিয়ে আসে। ছেলেটি তার পিতা, মাতা, গ্রাম কিছুই বলতে পারে না। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসারকে অবগত করা হয়েছে। ছেলেটির অভিভাবক পেলে তাকে বুঝিয়ে দেওয়া হবে।
এব্যাপারে বালিয়াকান্দি থানায় জিডি-৫০৬ দায়ের করা হয়েছে। কেউ তার সন্ধান দিতে পারলে যোগাযোগ করুন-০১৭৪০-৮৪৯৫৫৮ও ০১৩০৭১৭৯২১৪।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































