মা ইলিশ : রাজবাড়ীতে ৪ জেলের জরিমানা, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
- Update Time : ১০:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ৩১৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪ জন জেলেকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশপাশি জব্দকৃত মাছ গুলো এতিমখানায় প্রদান করা হয়।
আজ শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত পদ্মা নদীর সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাট থেকে বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি খায়রুল ইসলাম।
এই অভিযানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মৎস্য অফিসার (অঃ দাঃ) মোস্তফা-আল-রাজীব, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মোঃ লতিফুর রহমান, সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল, জেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য অফিসার (ইলিশ) বনি আমিন পিয়াস সহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। মোবাইল কোর্ট টিমকে সহায়তা করে রাজবাড়ী জেলা পুলিশের একটি টিম। মেবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৪ জনকে ৫হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। জব্দকৃত ৬০ কেজি ইলিশ ৫ টি এতিমখানায় দান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































