মা ইলিশ ধরার অপরাধে গোয়ালন্দে ৪ জেলের কারাদন্ড –
- Update Time : ০৭:৪৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
- / ৮১ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীর গোয়ালন্দে ৪ জেলেকে ২০ দিনের কারাদ- দেওয়া হয়েছে। পদ্মা নদী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটকের পর বৃহস্পতিবার সন্ধ্যায় এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন দৌলতদিয়ার ইউনিয়নের সাগর মন্ডল (২১), রমজান মালত (৫০), ফরিদ শেখ (৩২), সাইফুল ইসলাম (২৮)।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৮ কেজি মা ইলিশসহ ওই ৪ জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ২০ দিনের কারাদন্ড প্রদান করেন। তিনি আরো জানান, শুক্রবার দুপুরের পর থেকে পদ্মায় অভিযান চালিয়ে আরো ৩ জেলেকে আটক করা হয়েছে। তাদেরকেও ভ্রাম্যমান আদালতে হাজির করা হবে।
তিনি বলেন, যারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































