মায়ের মৃত্যুর দু’দিন পর সাংবাদিক রাজা ও সম্রাটের বাবাও চলে গেলেন না ফেরার দেশে –
- Update Time : ০৫:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মায়ের মৃত্যুর দুই দিনের ব্যবধানে মা ও বাবাকে হারালেন দুই সহোদর সাংবাদিক মাছরাঙা টিভির বার্তাপ্রধান রেজোয়ানুল হক রাজা এবং নিউজ টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাট। তাঁদের বাবা তোফাজ্জল হক সম্প্রতি করোনায় আক্রান্ত হলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তোফাজ্জল হকের বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসায় জানাজা শেষে বাদ আসর পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান আলাদা বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে রেজোয়ানুল হক রাজা ও বোরহানুল হক সম্রাটের মা সাজেদা বেগম করোনায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































