মানুষকে ঘরে রাখতে বাড়ী বাড়ী সবজি নিয়ে হাজির রাজবাড়ী পৌর মেয়র তিতু –
- Update Time : ১১:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বুধবার সকাল ৯টা। হঠাৎ সরগরম রাজবাড়ী পৌরসভা এলাকার ২নং ওয়ার্ডের বিনোদপুরের বিলকিস স্বরণী রোড। ঘটনাস্থালে এসে দেখা গেলো পর পর চারটি রিকশা ভ্যানে হরেক রকম তরি তরকারী নিয়ে হাজির রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। কোন আভাস ছাড়াই মেয়রকে কাঁচা বাজারের ব্যাগ হাতে দেখে ঘর ছেড়ে রাস্তায় চলে আসেন বাসিন্দারা। তবে মেয়রের কঠোর অনুশাসন। বাড়ীর সামনে দাঁড়ালেই কেবল পাওয়া যাবে সবজি। কারণ করোনা কালিন সামাজিক দুরত্ব নিশ্চিত না করে তিনি সবজি বিতরণ করবেন না। যে কারণে মানুষ বাড়ীর সামনে অবস্থা করলো এবং মেয়র তাদের প্রত্যেক পরিবারের হাতে তুলে দিলেন নানা রকম তরি তরকারীতে ভরপুর ব্যাগ।
সে সময় মেয়রের সাথে স্থায়ীয় কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট ও ফারজানা আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু বলেন, রাজবাড়ী পৌরসভার এই এলাকাতে অধিক সংখ্যক দরিদ্র পরিবারে বসবাস। ইতোপূর্বে সরকারী ভাবে এই এলাকার বেশির ভাগ দরিদ্র পরিবারকে চাউল প্রদান করা হয়েছে। যে কারণে তিনি তার ব্যক্তি উদ্যোগে আলু, পটল, ঝিঙ্গা, কাঁচা কলাসহ অন্যান্য তরি তরকারি প্রদানের কার্যক্রম শুরু করেছেন। তার চাওয়া করোনার এই মহামারিতে মানুষ ঘরেই যাতে অবস্থান করে। আর সেই কারণে তার এই সবজি বিতরণ। তার এই বিতরণী কার্যক্রম পুরো পৌর এলাকাতেই পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































