মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান –
- Update Time : ০৮:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবের মাঝে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শতাধিক দরিদ্র মানুষের হাতে ঈদ উপহারের প্যাকেট তুলে দেয়া হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় মাঠে এ উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আজরা জেবিন তুলি সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান। অন্যান্যের মাঝে রাজবাড়ী শুভসংঘের সভাপতি সরোয়ার মোর্শেদ খান স্বপন, জেলা শুভসংঘের উপদেষ্টা আশরাফ হোসেন খান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল, সহ-সভাপতি রেজাউল করিম ও শম্পা প্রমাণিক, সহ-সম্পাদক হাফিজুর রহমান, নারী বিষয়ক সম্পাদক গুলশান আরা, সহ-সাংগঠনিক সম্পাদক কাউছার মাহমুদ রিপন, সদস্য প্রবীর কুমার সরকার, সাঈদা খানম, ইকবাল হোসেন, রোজা, ইকবাল হোসেন প্রমুখ।
পরে সামাজিক দুরত্ব মেনে জনপ্রতি ৩ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ২ প্যাকেট গুড়োদুধ ও ৫০ গ্রাম কিসমিসের প্যাকেট প্রদান করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































