মানবতার কল্যাণ ফাউন্ডেশন গোয়ালন্দ শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত –
- Update Time : ১০:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে গোয়ালন্দ শাখার সহ-সভাপতি মোঃ বাদল বিশ্বাসের বাস ভবনে ওই সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ শাখার সভাপতি অপূর্ব সাহা দিজেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী শাখার সভাপতি, বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনেত্রী, মঞ্চ ও আবৃত্তি শিল্পী আজরা জেবিন তুলি, সাধারণ সম্পাদক ও রাজবাড়ী বার্তা ডট কম -এর সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, গোয়ালন্দ শাখার সহ-সভাপতি মোঃ বাদল বিশ্বাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোনা, সদস্য জাকির হোসেন ফকির পলাশ বাউল, শাজাহান সিদ্দিকী বিপ্লব। সভায় সদ্যপ্রয়াত মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার অন্যতম সদস্য সোহরাব হোসেন গেদুর স্বরণে শোক সভা আয়োজন করাসহ সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী শাখার সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনেত্রী আজরা জেবিন তুলিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































