মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী শাখার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ –
- Update Time : ০৯:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ৭৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী শাখার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় রাজবাড়ী বার্তা ডট কম কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়।
সে সময় মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল এবং কবি নেহাল আহম্মেদ, সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনেত্রী আজরা জেবিন তুলি, সহ-সভাপতি ও রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক ও রাজবাড়ী বার্তা ডট কম -এর সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য সাংবাদিক লিটন চক্রবর্তী, রাজবাড়ীর শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মোস্তফা, সাধারণ সদস্য আশ্রাফুজ্জামান বাবু, সাংবাদিক ইমরান হোসেন মনিম, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব ও ফারিয়া আক্তার রোজা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































