মাদার তেরেসা স্বর্ণ পদক পেলেন পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ –
- Update Time : ০৯:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
- / ৬৯ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আতাউল হক খান চৌধুরী মাদার তেরেসা স্বর্ণ পদকে ভ’ষিত হয়েছেন।
সাউথ এশিয়া কালচারাল স্যোসাইটি ফোরাম নামক প্রতিষ্ঠান ও আঞ্চলিক ভাষা ও বাঙ্গালী সংস্কৃতি পরিষদের যৌথ উদ্দ্যোগে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০১৯ মনোনিত হয়েছেন তিনি। আগামী ২ আগষ্ট শুক্রবার কেন্দ্রীয় কচি কাচার মেলা, সেগুন বাগিচা ঢাকায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সম্মাননা প্রদান করা হবে। বিচারপতি সিকদার মকবুল হোসেন’র সভাপতি ”সামাজিক অপরাধ দমনে সরকার,জনপ্রতিনিধি,শিক্ষাবিদ,ও সুশীল সমাজের ভ’মিকা শীর্ষক” আলোচনা সভার মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঙ্গনে কৃতিত্বে স্বাক্ষর রাখা ব্যাক্তি ব্যাক্তি বর্গের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০১৯ প্রদান করা হবে। এ বছর রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আতাউল হক খান চৌধুরী। ইতি মধ্যে সাউথ এশিয়া কালচারাল স্যোসাইটি ফোরাম’র চেয়ারম্যান শাহ আলম চুন্নু ও মহাসচিব এম এইচ আরমান চৌধুরী স্বাক্ষরিত চিঠি পাংশা সরকারী কলেজে এসো পৌছেছে। পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আতাউল হক খান চৌধুরী মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০১৯ মনোনিত হওয়া পাংশা সরকারী কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































