মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে মতবিনিময় –
- Update Time : ১০:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
- / ৭৫ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
মাদক, ইভটিজিং, যৌতুক, বাল্য বিয়ে, নারী নির্যাতন, শিশু নির্যাতন, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে থানার এস,আই দিপন কুমার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়দুল হক। এসময় থানার এস,আই নুর মোহাম্মদ, সাংবাদিক, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ বলেন, মাদক, ইভটিজিং, যৌতুক, বাল্য বিয়ে, নারী নির্যাতন, শিশু নির্যাতন, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। যে কোন সমস্যার বিষয়ে ফোনে পুলিশকে অবগত করলে তাৎক্ষনিক ব্যবস্থা নিবে। পরে তিনি শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































