মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে আছে – গোয়ালন্দে পুলিশ সুপার –
- Update Time : ০৭:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের মধ্যে অন্যতম মাদকের বাজার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকাসহ দৌলতদিয়া ঘাট। সারা দেশে মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে অনেক মাদক ব্যবসায়ীর ক্রসফায়ারে মৃত্যু হয়েছে। অথচ এই এলাকায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি। এতে বিষ্ময় প্রকাশ করে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাধিক বক্তা।
আজ বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত গোয়ালন্দ ঘাট থানা চত্ত্বরে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ছড়াছড়ি অব্যাহত আছে। সারা দেশে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের মৃত্যুর ঘটনা ঘটলেও আমাদের এখানে এ ধরনের কিছু হলো না। এর মানে কি আমাদের এখানে মাদকের বেচা-কেনা নেই। এসময় তিনি মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তির দাবি করেন। উন্মুক্ত আলোচনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল সরাসরি মাদক ব্যবসায়ীদের ক্রসফায়ারের দাবি করেন। অপরদিকে গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি গোয়ালন্দের লাইসেন্সধারী দেশী মদের দোকানে নিয়ম-কানুন না মেনে অবাধে মদ বিক্রি করার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এসময় রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে আছে। ইচ্ছে মত ক্রসফায়ার দেয়া যায় না। ক্রসফায়ারের মত পরিবেশ পরিস্থিত সৃষ্টি হতে হয়। এক সময় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অবাধে মাদক বেচা-কেনা হতো। তিনি নিজে প্রত্যক্ষ ভাবে কঠোর অভিযান চালিয়ে সেটা বন্ধ করেছিলেন। কিন্তু সেখানে আবারো মাদক ব্যবসায়ীদের আনাগোনার খবর পাওয়া যাচ্ছে। এসময় তিনি পোড়াভিটার মাদক ব্যবসায়ীদের হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘পোড়াভিটায় এবার আগুন জ্বালিয়ে দেয়া হবে। সেখানে যারা এই অপ-তৎপরাতায় লিপ্ত তাদেরকে স্বমূলে নির্মূল করা হবে।’
উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যাস গোলাম মাহবুবুর রাব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র কমল কুমার সাহা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে পুলিশি সেবা সম্পর্কে মতামত দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































