মাদকসেবীদের কান্ড : রাজবাড়ীর দু’টি মন্দিরের মূর্তি রাখলো পাকা রাস্তায় ! –
- Update Time : ০৬:৫৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ৫২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে দুইটি মন্দির থেকে প্রতিমা তুলে এনে তা পাকা রাস্তার উপর রেখেছে অজ্ঞাত মাদকসেবীরা। গত রবিবার গভীর রাতে কারা কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। যদিও সোমবার সকালে জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস জানিয়েছেন, সদর উপজেলার দাদশীর বারোয়ারী মার্তৃমন্দির এবং বক্তারপুরের অপর একটি পারিবারিক মন্দিরে ওই ঘটনা ঘটেছে। দূর্বৃত্তরা বাবোয়ারী মার্তৃমন্দিরের খোলাস্থানে থাকা কালী প্রতিমা নিয়ে পাশের দাদশী বাজার টু সিংগা বাজার পাকা রাস্তার ওপর বসিয়ে রাখে এবং সেই সঙ্গে মন্দির ভবনের দেয়ালে বিপদজনক সাংকেতিক চিহৃ একে রেখে যায় এবং পাশ্ববর্তী বক্তারপুরের বিপুল ভূইয়ার পারিবারিক মন্দিরের প্রতিমা মন্দির থেকে এনে একই ভাবে তা পাকা রাস্তার ওপর বসিয়ে রেখে চলে যায়। সকালে স্থানীয়রা প্রতিমা গুলো রাস্তার উপর দেথে রাজবাড়ী থানা পুলিশের খবর দেয়। পরবর্তীতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফ উজ জামান, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানিয়েছেন, নেশাগ্রস্থরা এমন ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। অপরাধিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































