মাছরাঙ্গা টিভির রিয়েলিটি শো “ম্যাজিক বাউলিয়ানা” সেরা পাঁচ হলেন রাজবাড়ীর সোহেল ভেরো –
- Update Time : ০৯:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ৫৬ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা :
মাছরাঙ্গা টেলিভিশনের সেরা রিয়েলিটি শো’ ম্যাজিক বাউলিয়ানা’র সেরা পাঁচ ঘোষনা করা হয়েছে। করোনা কালীন সময়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত না হলেও সব দিক বিবেচনায় সর্বশেষ পাঁচজন প্রতিযোগীকে নিয়ে সেরা পাঁচ ঘোষনা করা হয়েছে। সেরা এ পাঁচে দর্শকদের মণ জয় করে স্থান করে নিয়েছেন রাজবাড়ীর মিরাজুল ইসলাম সোহেল ভেরো। তার এই সাফল্যে রাজবাড়ী জেলা বাসি ও রাজবাড়ী লালন বাউল সঙ্গীত একাডেমির পক্ষথেকে সোহেলকে অভিনন্দন জানানো হয়।
গত ২০১৯ সালের ডিসেম্বরে অডিশন রাউন্ডে ফোক শিল্পি তৈরীর আসর মাছরাঙ্গা টিভির ম্যাজিক বাউলিয়ানায় সোহেল ভেরো গানের এ আসরে নাম লেখান। তার পর মাছরাঙ্গা টিভিতে শুরু হয় ফোক গান পরিবেশনের প্রতিযোগীতা। প্রতিদিন প্রতিযোগীদের মাঝ থেকে রাউন্ড শেষ করে প্রতিযোগীদের গান পরিবেশনের শেষে বাদ পরেন অনেক প্রতিযোগী। শেষ পাঁচ প্রতিযোগীর মধ্যে গত ২২ অক্টোবর পাঁচজনকেই সেরা পাঁচ হিসেবে ঘোষনা করে বিচারকরা। রাজবাড়ী জেলার পৌরসভার বিনোদপুর এলাকার মোঃ আলম মিয়া ও ফুলি বেগমের পুত্র মিরাজুল ইসলাম সোহেল ভেরো দেশের সেরা পাঁচ জনের মধ্যে একজন নির্বাচিত হয়েছে।
সোহেল ভেরো বলেন, ছোট বেলা থেকেই পড়াশোনার সাথে গান শেখা ও গান গাইতে পছন্দ করতেন। বিভিন্ন অনুষ্ঠান ও ষ্টেজ শো’তে গান করতেন। রাজবাড়ীর আজাদী ময়দানে অবস্থিত লালন বাউল সঙ্গীত একাডেমিতে গান শিখতেন ছোট থেকেই। তার গান শেখার হাতে খড়ি হয় তার নানা ওস্তাদ আব্দুল আজিজের কাছে। গান শেখা ও গান করা ছিল তার নেশার মত। তাই তিনি এ সঙ্গীত একাডেমিতে নিয়মিত গান পরিবেশন করে বর্তমানে মাছরাঙ্গা টিভির সেরা রিয়েলিটি শো’র অনুষ্ঠানে অংশ গ্রহন করে সেরা পাঁচ’এ স্থান করে নিয়েছেন। তবে তিনি যেন সবসময় ফোক ও লালন সঙ্গীত দেশ ও বিদেশে সুনাম অর্জন করতে পারেন এ জন্যে সবার কাছে দোয়া চেয়েছেন।পুরস্কার হিসেবে তাকে ২লক্ষ ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।
২২ অক্টোবর মাছরাঙ্গা টিভির রিয়েলিটি শো’এর সেরা পাঁচ’ হয়ে রাজবাড়ীতে আসেন সোহেল। রাজবাড়ী জেলা বাসি ও লালন বাউল সঙ্গীত একাডেমি’র পক্ষ থেকে তাকে গতকাল ২৩ অক্টোবর সোহেলকে ফুল দিয়ে বরন ও অভিনন্দন জানানো হয়। পরে তাকে মিষ্টিমুখ করান সোহেলের মা,বাবা ও রাজবাড়ী লালন বাউল সঙ্গীত একাডেমির অনেকে। এসময় উপস্থিত ছিলেন,লালস বাউল সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা শহিদুর রহমান, সহ-সভাপতি আব্দুল আজিজ সরদার, সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন, অর্থ সম্পাদক মোঃ জামান, প্রচার সম্পাদক আব্দুর রহমান খান সহ তার ভক্ত, ও বন্ধুরা।
সোহেলের বাবা মোঃ আলম মিয়া ও মা ফুলি বেগম বলেন, সোহেল ছোট বেলা থেকেই পড়াশোনার পাশাপাশি গান শেখার অনেক আগ্রহ ছিল। তারপর তার নানার কাছে লালনের গান শিখতে শুরু করেন। গান শিখে সোহেল মাছরাঙ্গা টিভিতে ম্যাজিক বাউলিয়ানায় সেরা পাঁচ জনের মধ্যে স্থান করায় এবং গান নিয়ে তার পথ চলা আরো প্রসারিত হবে-সবার কাছে তার ছেলের জন্যে এ দোয়া চেয়েছেন। মাছরাঙ্গা টিভিকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা খুব আনন্দিত ও খশি হয়েছেন সেরা পাঁচে আসতে পেরে।
সোহেলের স্ত্রী মেহে জাবিন বলে,আজকের এ পর্যায়ে আসতে পেরেছে বলে, সোহেলের জীবন সঙ্গীনি হিসেবে অনেক খুশি ও আনন্দিত। সোহেল আগামীতে সারা বিশ্বে আরো সুনাম অর্জন করতে পারে ,এজন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন এবং বাংলাদেশের সুনাম অর্জন করতে পারে। ম্যাজিক বাউলিয়ানা ও মাছরাঙ্গা টিভিকে ধন্যবাদ ও অভিনন্দনও জানিয়েছেন তিনি।
লালন বাউল সঙ্গীত একাডেমির সহ সভাপতি ও সোহেলের নানা আব্দুল আজিজ সরদার বলেন, রাজবাড়ী লালন বাউল সঙ্গীত একাডেমির ছাত্র সোহেল ভোরো মাছরাঙ্গা টিভির ম্যাজ্যিক বাউলিয়ানা’ অনুষ্ঠানে সেরা পাঁচে স্থান পাওয়ায় ভবিষ্যতে সে আরো গান নিয়ে এগিয়ে যাবে এ দোয়া করেন এবং বিশ্ব দরবারে যেন তার নাম ছড়িয়ে পড়–ক এ আশা করেন। লালন বাউল সঙ্গীত একাডেমির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান ও দোয়া করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































