মাছরাঙ্গা টিভির রাজবাড়ী প্রতিনিধি ইমরানের বাবার ইন্তেকাল –
- Update Time : ০৩:৩১:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বেসরকারী টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের বাবা এবং পানি উন্নয়ন বোর্ডেও অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল জলিল (৯২) অসুস্থ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ….. রাজিউন)।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে ফরিদুপর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহ রেখে গেছেন। সকালে তার মরদেহ
আব্দুল জলিল রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাক্ষনদিয়া গ্রামের বাসিন্দা।
ইমরান হোসেন মনিম জানান, তার বাবা আজ কয়েকদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াবেটিক ও হার্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাবা বৃদ্ধ হলেও বট গাছের মত ছায়া দিতেন। আজ থেকে আর সে ছায়া পাবেন না। তাদের গ্রামের বাড়ীতে বিকালে জানাজা শেষে তার বাবাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































