মাগুরার নিখোঁজ আবু সাঈদকে পরিবারের সদস্যদের হাতে তুলে দিলো রাজবাড়ী থানা পুলিশ
- Update Time : ১০:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১৯১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দশ দিন আগে মাগুরা থেকে নিখোঁজ হওয়া মানসিক প্রতিবন্ধী আবু সাঈদ (২৩) কে পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা। আবু সাঈদ মাগুরা জেলার শালিকা থানার শতখালী ইউনিয়নের বিশ^াসপাড়া গ্রামের নুরুল হুদার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা আবু সাঈদকে তার বাবা নুরুল হুদা, ছোট ভাই মাসুদ ও ফুপাতো ভাই সোহেল রানার হাতে তুলে দেয়।
আবু সাঈদদের কৃষক বাবা নুরুল হুদা বলেন, তার ৩ ছেলে ৪ কন্যা সন্তান রয়েছে। আবু সাঈদ সন্তানতের মধ্যে মেজো। সে কওমী মাদ্রাসার ছাত্র ছিলো। করোনা পরবর্তী সময়ে হঠাৎ করেই আবু সাঈদ মানসিক প্রতিবন্ধি হয়ে পরে। দশ দিন পূর্বে নিজেদের একটি বাইসাইকেল নিয়ে নিরুদ্দেশ হয় আবু সাঈদ। এর পর থেকে কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। তারা নানা স্থানে তাকে অনেক খোজাখুজি করেছেন।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, গত বুধবার রাত ১০টার দিকে আবু সাঈদ রাজবাড়ী বাজারের একটি হোটেলে সাড়ে ৩শত টাকার খাবার খায়। খাবার খেয়ে সে টাকা না দিয়ে চলে যাবার চেষ্টা করে। এ সময় হোটেল কর্মচারীরা তাকে আটক এবং জিজ্ঞাসাবাদ করে। ওই সময় আবু সাঈদের কথাবার্তা এলোমেলো দেখে তারা ৯৯৯-এর কল দেয়। খবর পেয়ে রাজবাড়ী থানার এসআই জাহিদ হোটেল বিল পরিশোধ করে আবু সাঈদকে রাজবাড়ী থানায় নিয়ে আসে। এরপর খুজে বের করা হয় আবু সাঈদের পরিবারের সদস্যদের। ওই পরিবারের সদস্যরা রাজবাড়ী থানায় এলে তাদের হাতে আবু সাঈদকে হস্তান্তর করা হয়।
আবু সাঈদের ভাই মাসুদ বলেন, আমরা রাজবাড়ী থানার ওসিসহ অন্যান্য পলিশ সদস্যদের কাছে ঋণি। তারা তার ভাইকে উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে। এটা অনেক বেশি আনন্দের।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































