মহিলা আ:লীগের সম্মেলনে পাংশা, কালুখালী-বালিয়াকান্দি উপজেলায় ৯ জনের নাম ঘোষনা –
- Update Time : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
- / ৬০ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা, কালুখালী-বালিয়াকান্দি উপজেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত ত্রি-বার্ষিক কাউন্সিল সম্মেলনে শুক্রবার সন্ধ্যায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে পাংশা বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার কমিটি গঠন করার লক্ষ্যে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্ত্রীয় সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন ৩ উপজেলার একজন সভাপতি-একজন সহ-সভাপতি ও একজন সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেছেন। পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে বেগম নুরুন্নাহার বেগম,সহ-সভাপতি পারভীন মোরশেধ,সাধারণ সম্পাদক সফুরা খাতুন। কালুখালী উপজেলাঃ সভাপতি রেহেনা খাতুন,সহ-সভাপতি মুন্নী চৌধুরী, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার ও বালিয়াকান্দি উপজেলায় সভাপতি হিসাবে বাসন্তি সন্যাল,সহ-সভাপতি কানিজ ফাতেমা সাধারণ সম্পাদক রিনা পারভীনের নাম ঘোষনা করা হয়। পরবর্তীতে পূনাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন কেন্দ্রীয় কমিটি। এ সময় প্রধান অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম,রাজবাড়ী জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী,রাজবাড়ী মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ কামরুন্নাহার লাবলী চৌধুরী,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ,সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস,সহ-সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু,জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর ইসলাম ফটিক,পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো,বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ উসমান গনি,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাসসহ পাংশা-কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন। এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন একই সাথে শান্তির পতীক পায়রা উড়িয়ে কাউন্সিলের শুভ শুচনা করেন। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান পাংশা,কালুখালী বালিয়াকান্দি উপজেলার মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































