মহান স্বাধীনতা দিবসে গোয়ালন্দে প্রতিবন্ধীদের ব্যতিক্রমী ফুটবল টুর্ণামেন্ট –
- Update Time : ১০:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ব্যতিক্রমী এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ শনিবার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতীবন্ধীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে সবুজ দল ৫-৩ গোলে লাল দলকে পরাজিত করে। বিজয়ী দলের সাগর দলের পক্ষে ৪ গোল করে ম্যাচসেরা নির্বাচিত হয়।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ক্রীড়াবিদ মজিদ খান, মো. সাজ্জাদ হোসেন, মো. আলমগীর হোসেন। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) মো. রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































