মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে আ’লীগের বিজয় র্যালি
- Update Time : ০৮:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ৭৬ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে আওয়ামী লীগের বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয় হতে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর নের্তৃত্বে শহরে বিজয় র্যালি বের হয়।
এ সময় র্যালিটি জেলা শহরের বড় বাজার হয়ে প্রধান সড়ক দিয়ে পান্না চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।
র্যালিতে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, আসন্ন নির্বাচনে নৌকার মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী, সংরক্ষিত আসনের এমপি সালমা চৌধুরী রুমা, সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, জেলা মহিলী লীগের সাধারন সাধারন সম্পাদক সাহিদা চৌধুরী তন্মী, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, জেলা যুব মহিলী লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে কাজী কেরামত আলীকে বিজয়ী করার আহ্বান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































