মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
- Update Time : ০৯:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ৭০ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
মহানবী হযরত মুহম্মদকে (সঃ) অবমাননার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভারতের উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দল ক্ষমতাসীন বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী হজরত মোহাম্মদ (সঃ) এবং উম্মাহাতুল মুমিনীন আয়েশা সিদ্দিকাকে (রা.) নিয়ে এ চরম অবমাননাকর মন্তব্য ও কটুক্তি করেন।
বেলা ২টার পর হতে উপজেলার বিভিন্ন এলাকা হতে শতশত মুসুল্লি মিছিল নিয়ে শহরের প্রানকেন্দ্র শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বরে জমায়েত হয়। হাজার হাজার মুসুল্লি ও তৌহিদী জনতার ভিড়ে আনছার ক্লাব চত্তর জনসমুদ্রে পরিনত হয়।
এখান থেকে বের হওয়া মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক ঘুরে পুনরায় আনছার ক্লাবে গিয়ে শেষ হয়। এ সময় প্রতিবাদী স্লোগানে মুখোরিত হয়ে ওঠে বাজার, সড়ক ও আনছার ক্লাব চত্বর।গোয়ালন্দ উপজেলা সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
সমাবেশে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামম সালু, মাওলানা এহতেশামুল হক আব্বাসী, গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন প্রামানিক, সহ-সভাপতি মুফতি আজম, প্রচার সম্পাদক আবু সাইদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ানসহ উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন আলেম ওলামাগন বক্তব্য দেন।এ সময় বক্তারা ভারতের ক্ষমতাসীন বিজেপি’র মুখ্যপাত্র নুপুর শর্মা ও নবীন বিন্দাল কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ ) কে নিয়ে চরম অশ্লীল, অবমাননাকর মন্তব্য ও কটুক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, জাতীয় সংসদে নিন্দা প্রস্তার পাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবী জানান বক্তারা।
এবং তারা ভারতীয় সকল প্রকার পণ্য বর্জনে দেশবাসী ও সকল মুসলমানদের প্রতি আহবান জানান। এবং ভারতীয় সরকার কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। এমনকি অবিলম্বে অপরাধিদেরকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি ও জানান বক্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































