মহম্মদ আলীকে বুঝি না, আমরা বুঝি “নৌকা” – কাজী ইরাদত আলী –
- Update Time : ১১:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ৭১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী বলেছেন, রাজবাড়ী পৌর নির্বাচনে চার জন মেয়র প্রার্থী। তারমধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী আছে একজন। নৌকা মার্কা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নৌকার প্রার্থী মহম্মদ আলী চৌধুরী। তাই নেত্রী যাকে মনোনয়ন দিয়েছে, তারা সবাই তার নির্বাচন করবেন। মহম্মদ আলীকে বুঝি না, আমরা বুঝি নৌকা। তাই উন্নয়নের প্রতীক নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
বুধবার রাতে আগামী ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ী পৌরসভা নির্বাচন উপলক্ষে শহরের ব্যবসায়ীদের আয়োজনে মতবিনময় সভা তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাজী ইরাদত বলেন, মাদকাসক্ত ব্যক্তি পৌর মেয়র হতে পারে না। মাদকাসক্ত ব্যক্তি মেয়র হলে পৌর এলাকা হবে গাঁজার আসর। নৌকার কোন বিকল্প নাই এবং নৌকার বিজয় হলে উন্নয়নও হবে। দলের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। যারা ভোট চাওয়ার কার্যক্রম শুরু করবে। কেউ নৌকার সাথে বেইমানি করবেন না এবং নৌকার বিকল্প নাই। অন্য প্রার্থীকে মেয়র নির্বাচিত করলে রাজবাড়ী পৌরসভার কোন উন্নয়ন হবে না। তাই সবাইকে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা। সে স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে। যে কারণে নৌকা মার্কায় ভোট দিতে হবে। স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ। বিপক্ষের শক্তি বিএনপির জন্ম হয়েছিল অগণতান্ত্রিক ভাবে। বিএনপি দেশে কোন উন্নয়ন করতে পারেন নাই। কিন্তু মৌলিক চাহিদা সহ সব কিছু আওয়ামী লীগ পুরন করেছে। এছাড়া বহুবিধ উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। বিদ্যৎ একটি বড় সমস্যা ছিল। যা আওয়ামী লীগ পুরণ করেছে। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে হবে।
সভায় পৌর মার্কেটের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, মোঃ ফকরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী প্রমূখ। সভা সঞ্চালনা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিব্লু হাসান পিয়াল।
এ সময় মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী অতিতের ভাল-মন্দের জন্য ক্ষমা চেয়ে সবার কাছে ভোট প্রার্থনা করেন এবং বিজয়ী হলে পৌরসভার সকল অসমাপ্ত কাজ সমাপ্তের প্রতিশ্রুতি দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































