মসজিদে সচেতনতা মূলক বক্তব্যে ঢাকা রেঞ্জের সেরা গোয়ালন্দের ওসি তায়েবুর –
- Update Time : ১০:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গত ৪ জুন পবিত্র জুম্মার দিন মসজিদে জনসচেতনতা মূলক বক্তব্য দিয়েছিলেন, রাজবাড়ীর গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর। যে বক্তব্য বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছে। যে কারণে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান কর্তৃক গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি’র সাথে রাজবাড়ীর পুলিশ সুপারের ভিডিও কনফারেন্স হয়। ওই কানফারেন্স শেষে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান কর্তৃক পাঠানো শুভেচ্ছা উপহার গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীরের হাতে তুলে দেন।
সে সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































