মঙ্গলবার কাজে যোগ দেবেন নব নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুল হক-
- Update Time : ১০:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
- / ৫১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মঙ্গলবার উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন রাজবাড়ী সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস। রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস আজ সোমবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। তাকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম। শপথ গ্রহণ শেষে আজ সন্ধ্যায় তিনি রাজবাড়ীতে ফিরে আসেন।
জানাগেছে, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস মঙ্গলবার সকালে জেলা আঃলীগ কার্যালয়ে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করবেন। এ কার্যক্রম শেষে সকাল সাড়ে ১০টায় তিনি সদর উপজেলা পরিষদে যাবেন এবং তার যোগদান অনুষ্ঠানে অংশ নিবেন। একই দিন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম পিয়াল এবং মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম ও যোগদান করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































