ব্রেকিং নিউজঃ
ভ্রাম্যমান আদালতের অভিযান, গোয়ালন্দে ৮ ব্যাবসায়ীকে জরিমানা –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
- / ৫৭ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮ ব্যাবসায়ীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) শেখ আবদুল্লাহ সাদীদ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ বাজারের মা বীজ ভান্ডারে নকল বীজ বিক্রি ও সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করার দায়ে ৩ হাজার টাকা, অস্বস্থ্যকর পরিবেশে রেখে মিষ্টি বিক্রি করার দায়ে মানিক ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫শ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে গুড় বিক্রি করার দায়ে ৬ গুড় ব্যবাসায়ীকে ২শ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সেনেট্যারী ইন্সপেক্টর সাইফুর রহমান প্রমুখ।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































