ভোলা মাস্টারের বাড়িতে হামলায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
- Update Time : ০৭:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ৮৯ Time View

লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :
মঙ্গলবার সকাল ১১টায় অধের্›দু শেখর মজুমদার ওরফে ভোলা মাস্টারের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘রক্ত পিপাসু সন্ত্রাসীদের পক্ষে কোন আপোসকামিতা চায় না, বিচার চাই’ শ্লোগানকে সামনে রেখে ঢাকায় বসবাসরত রাজবাড়ী জেলাবাসীর ব্যানারে শহরের প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, নাট্য অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিজ্ঞান চেতনার আহবায়ক মহিতুজ্জমানা বেলাল, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর কুমার রায়, সৈয়দ ইকবাল, জেলা আবু সাহেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী প্রমূখ। সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুকুমার সরকার। সমাবেশে ঢাকায় বসবাসরত ও রাজবাড়ীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রয়াত ভোলা স্যারের পরিবারের উপর ইসকন সভাপতি জয়দেব কর্মকার কর্তৃক সন্ত্রাসী হামলা ও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হয়েছে। হামলাকারীরা বাড়ির প্রাচীর ভেঙে ফেলেছে। বাড়ির পুরুষ সদস্যদের পাশাপাশি নারী সদস্যদের মারধর করা হয়েছে। বাঁশের লাঠি, লোহার রড, কাঠের চেলা দিয়ে পিটানো হয়েছে। তাদের গালাগাল করা হয়েছে। এসব হামলার নেতৃত্ব দিয়েছে ভূমিদস্যু জয়দেব কর্মকার। রাজবাড়ীবাসী কোনো অন্যায় মেনে নেবে না। হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। বিচার না হওয়া পর্যন্ত রাজবাড়ীবাসী ধারাবাহিক ভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে।
প্রসঙ্গত, শহরের ভবানীপুর গ্রামে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে অর্ধেন্দু শেখর মজুমদার ওরফে ভোলা মাস্টারের বাড়ি। ২ জুন তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় মাস্টার বাড়ীর চারজন নারী-পুরুষ রাজবাড়ী সদর হাসপাতালে ১৫ দিন চিকিৎসা সেবা গ্রহণ করেন। হামলার ঘটনায় পরের দিন উভয়পক্ষ রাজবাড়ী সদর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে। তবে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। হামলাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































