ভোলার তরুনী আসলো বালিয়াকান্দির ব্রনাই প্রবাসীর বাড়ী –
- Update Time : ১০:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ৬৫ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
ফেইসবুকে পরিচয়। পরিচয়ের সুত্রধরে প্রেম। প্রেমকে সার্থক করতে ভোলা থেকে ছুটে আসলো প্রেমিকের বাড়ী রাজবাড়ীর উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের ব্রনাই প্রবাসীর বাড়ী। প্রেমিকের বাড়ীতে আসলেও প্রেমিক রয়েছে সুদুর ব্রনাই। এখানেই ঘটেছে বিপত্তি। এখন অভিভাবকরা আসলেই তাদের হাতে তুলে দেওয়া হবে।
ভুক্তভোগী তরুনী (২০) জানায়, ২ বছর ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের হেলাল শেখের ছেলে ব্রনাই প্রবাসী মনির শেখ (২৬) সাথে ফেইসবুকে পরিচয় ও ইমোতে কথা হয়। তারা পরিচয়ের সুত্রধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্ককে সারা জীবন টিকিয়ে রাখতে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণেই বুধবার দুপুর ২টার দিকে ভোলা থেকে প্রেমিকের বাড়ীতে এসেছে। সে বিয়ে করে প্রেমিকের বাড়ীতেই থাকতে চান। এখন ওই বাড়ীতেই রয়েছেন।
উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের হেলাল শেখ বলেন, আমার বাড়ীতে এক তরুনী এসেছে। আমার ছেলে ব্রনাইতে রয়েছে, তাকে বিয়ে করবে না বলে জানিয়েছে। তার সাথে এমন সম্পর্ক নেই। কয়েকদিন শুধু কথা হয়েছে। অভিভাবকদের খবর দেওয়া হয়েছে, তারা আসলে তাদের হাতে তুলে দেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































