ভোট উৎসবমূখর করতে রাজবাড়ীতে আ’লীগের প্রার্থীর সহযোগিতা চাইলেন হক
- Update Time : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-২ আসনের সতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় উদ্ভুদ্ধ হয়ে এবং ৭ জানুয়ারীর নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে এই প্রত্যাশায় রাজবাড়ী-২ সংসদীয় আসনে সতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতিক নিয়ে নির্বাচন করছেন। এই ঈগল প্রতিক নির্যাতিত, নিপেরিত, অসহায় ও গণ মানুষের প্রতিক। তবে নির্বাচনের ভোট গ্রহন সবার অংশ গ্রহনে উৎসবমূখর পরিবেশ হবে। আশা করছি সেই পরিবেশ ঠিক করে দেবে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আমার বড় ভাই মোঃ জিল্লুল হাকিম।
রোববার দুপুরে পাংশার হযরত শাহজুই মাজার জিয়ারতের মাধ্যমে প্রচরনা শুরু করে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর অনেক প্রবীন দলীয় নেতাকর্মীরা আজ ভাল নাই। তাদের ভাল থাকতে দেন নাই এই অঞ্চলের দ্বায়িত্বরত এক ব্যাক্তি। ফলে তিনি এইসব মানুষের পক্ষে নির্বাচন করছেন। ভোটের মাঠেও বেশ সারা পাচ্ছেন। জনগণ ভোটের মাঠে গিয়ে ভোট দিতে পারলে তার বিজয় সু-নিশ্চিত। ভোট গ্রহন উৎসবমূখর এবং অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রার্থীদের পাশাপাশি ভোটার, ভোট গ্রহন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, সবার ভালবাসা নিয়ে খেলার জন্য কোর্ট কেটে দিয়েছি, এখন খেলবে জনগণ।
এ সময় তিনি কর্মী সমর্থকদের নিয়ে পাংশা থানা রোড হয়ে শহরের বিভিন্নস্থান ও আজিজ সরদারের মোড়ে গণসংযোগ করে ঈগল প্রতিকের ভোট প্রার্থনা করেন নূরে আলম সিদ্দিকী হক।
রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের সতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক সহ ভোটের মাঠে ৬ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































