ভোগান্তি ছাড়ছে না দৌলতদিয়ায় পন্যবাহি ট্রাক চালকদের –
- Update Time : ০৮:৩৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ৮৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মার তীব্র স্রোত ও অতিরিক্ত যানবাহনের চাপে ভোগান্তি পিছু ছাড়ছে না দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় দিনের পর দিন সিরিয়ালে থাকা ট্রাক চালকদের।
দৌলতদিয়া-পাটুরিয়া দেশের একটি গুরুত্বপূর্ণ নৌরুট। প্রতিদিন এরুট দিয়ে দেশের ২১ জেলার ছোট বড় বিভিন্ন ধরনের হাজার হাজার যানবাহন নদী পারাপার হয় ।
এদিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের বাড়তি যানবাহনের চাপ রয়েছে দৌলতদিয়ায়। ফলে সাম্প্রতিক সময়ে পদ্মার তীব্র স্রোত ও অতিরিক্ত যানবাহনের চাপে প্রতিনিয়তই দৌলতদিয়া প্রান্তের সড়কে পন্যবাহি ট্রাকের লম্বা সিরিয়াল তৈরি হচ্ছে।
এছাড়া দৌলতদিয়া ঘাট এলাকায় যানজট মুক্ত রাখতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো আটকে রাখা হচ্ছে দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দুরে গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া অাঞ্চলিক মহাসড়কে। সেখানে কয়েক কিলোমিটার সড়কে পন্যবাহি ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে। ২/৩ দিন আগে এসেও অনেক ট্রাককে সিরিয়ালে অপেক্ষা করতে হচ্ছে।
রোববার দুপুরে দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ মোড় এলাকার সড়কে এমন চিত্র দেখা যায়।
এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পণ্যবাহী ট্রাকের সারি। এবং অল্প কিছু বাসের সিরিয়াল রয়েছে। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়ছেন যাত্রীরা।
সোনা মিয়া, মোয়াজ্জেম হোসেন সহ কয়েক ট্রাক চালক জানান, তারা কেউ কেউ ২ থেকে ৩ দিন গোয়ালন্দ মোড় এলাকায় সিরিয়ালে আটকে ছিলেন। সকালে সেখান থেকে দৌলতদিয়ায় এসে সিরিয়ালে আটক পড়েছেন। বলতে পারছেন না কবে কখন ফেরির নাগাল পাবেন।
এ সময় তারা অভিযোগ করে বলেন, গোয়ালন্দ মোড়ে সিরিয়ালে থাকা অবস্থায় ডান পাশ দিয়ে অনেক ট্রাক অাগে চলে এসেছে। কি ভাবে তারা অাগে যায়, এটা জানতে বা বলতে গেলেই সমস্যা। এভাবে সব সময় তারা ভোগান্তির শিকার হন। গোয়ালন্দ মোড়ের ওই সড়কে টয়লেট, গোসল ও খাবার কোন ব্যবস্থা নাই। অনেক দুরে এসে টয়লেট করতে হয়। এবং খাবার খেতে হয়। এছাড়া নিদ্দিষ্ট সময় মত মালামাল পরিবহন করতে না পারায় লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের। এবং তাদেরও খরচ বেড়ে যাচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, শিমুলিয়া-বাংলাবাজার রুটের যানবাহনের চাপের পাশাপাশি দক্ষিণঞ্চলের নিয়মতি যানবাহনের চাপ রয়েছে। সেই সঙ্গে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। যে কারণে দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। সকালের থেকে বিকালে চাপ বেশি থাকে। বর্তমানে এরুটে ছোট বড় ১৮টি ফেরি চলাচল করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































