ভোক্তার অভিযান: বালিয়াকান্দিতে ৩শ লিটার টিসিবি’র তেল জব্দ ও জরিমানা আদায় –
- Update Time : ১০:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ৫৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিপুল পরিমান টিসিবির তৈল জব্দ করাসহ এক ব্যবসায়ীকে জরিমানা করেছে। একই সাথে কালোবাজারে টিসিবির তৈল বিক্রিকারী মিমি এন্টার প্রাইজের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে।
রবিবার বিকালে উপজেলার নারুয়া বাজারের নিতিশ চন্দ্র সাহার মায়ের দোয়া মুদিখানায় অভিযান পরিচালনা করে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম। এসময় ৩১৮ লিটার টিসিবির তৈল জব্দ করাসহ ব্যবসায়ী নিতিশ চন্দ্র সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনগণের মধ্যে বিক্রি না করে কালোবাজারে তৈল বিক্রি করায় টিসিবির ডিলার বালিয়াকান্দি বাজারের মিমি এন্টার প্রাইজের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ পনিরুজ্জামান ও বালিয়াকান্দি থানার পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































