ভোক্তার অভিযানে পাংশার দুই বেকারী জরিমানা
- Update Time : ০৮:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ২৯৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ক্ষমতাবলে এবং রাজবাড়ীর জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকি কার্যক্রম পরিচালনাকালে পাংশা উপজেলার মৈশালা বাজার ও বড়গাছী বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, বেকারী এবং খাদ্যপণ্য সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
এছাড়াও সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। উক্ত তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে; ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। উপজেলা প্রশাসন পাংশা উপজেলা রাজবাড়ী ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় এবং জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পাংশা উপজেলা রাজবাড়ী- এর অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠান হলো, আলী হোসেন বেকারী (মৈশালা বাজার, পাংশা উপজেলা, রাজবাড়ী) জরিমানা: পনেরো হাজার টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধ) এবং মিজান বেকারী (বড়গাছী বাসস্ট্যান্ড, পাংশা উপজেলা, রাজবাড়ী) জরিমানা: চার হাজার টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করার অপরাধ)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































