ভারতীয় উপহার আইসিইউ এ্যাম্বুলেন্স পেলো রাজবাড়ী সদর হাসপাতাল
- Update Time : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ভারত সরকারের দেয়া ১১০টি আইসিইউ এ্যাম্বুলেন্সের ১টি উপহার স্বরুপ পেয়েছে রাজবাড়ী সদর হাসপাতাল। শনিবার সকাল ১১টার দিকে ফিতা কেটে ওই এ্যাম্বুলেন্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
এ উপলক্ষে হাসপাতালে চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ববধায়ক ডাঃ আব্দুল হান্নান, গাইনী কনসালটেন্ট ডাঃ শাহনিমা নারগিস, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার তানজিলা খানম, আওয়ামীলীগ নেতা হেদায়েত আলী সোহরাব, আজগর আলী বিশ্বাসসহ অন্যান্যরা।
সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, ভারত সরকারের দেয়া এই আইসিইউ এ্যাম্বুলেন্সটি রাজবাড়ীর রোগীদের জন্য অনেক বেশি উপকারে আসবে। এই এ্যাম্বুলেন্সের ভেতরে নানা রকম সুবিধাদি ও যন্ত্রপাতি রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































