ভাংচুর ও নাশকতা মামলায় রাজবাড়ীতে বিএনপি’র ২৭ নেতা-কর্মীকে কারাগারে –
- Update Time : ০৮:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
- / ৯৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ভাংচুর ও নাশতকা মামলায় শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে রাজবাড়ী জেলা বিএনপির ২৭ জন নেতা-কর্মীকে করাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে পৌনে ১২টার দিকে রাজবাড়ীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ আদেশ দেন।
জানাগেছে, গত ৮ সেপ্টেম্বর রাজবাড়ী থানায় ওই মামলাটি দায়ের করেন থানায় এসআই আবুল কালাম। এ মামলায় তাৎক্ষণিকভাবে পুলিশ জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডঃ আসাদুজ্জামান লাল ও জেলা বিএনপি’র সাবেক আহবায়ক নইম আনসারীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মামলার অন্যান্য আসামি পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ মজিদ বিশ্বাস, আকমল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং জেলা সদরের খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, তাঁত-মৎস্যজীবি ও উপজাতি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএ সবুর শাহিন, সাংগঠনিক সম্পাদক মোবাইদুল ইসলাম মিরাজ, তরুণ দলের সভাপতি এসএম কাউছার মাহমুদ, জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, প্রচার সম্পাদক ইন্তেখাবুল ইসলাম রাজু, বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক, গোলাম মতুর্জা, আব্দুল খালেক ওরফে মো. খালেক, মিজানুর রহমান মামুন, আনিসুজ্জামান পাটোয়ারী মোঃ আনিচ পাটোয়ারী, মজিবর রহমান, আলী আহম্মেদ আরজু, মইনুল হক মৃধা মিলন, কাজী আজাদ হোসেন আজাদ, আরিফুর রহমান শামীম, খালিদ হাসান মুহাম্মদ হাফিজ ওরফে মো. হাসান, শাহিদুল ইসলাম ওরফে সহিদুল, লতিফ সরদার ওরফে আব্দুল লতিফ, খোন্দকার ফারুকুল ইসলাম ওরফে ফারুক হাইকোর্ট থেকে জামিন গ্রহণ করেন। চার সপ্তাহের ওই জামিনের মেয়াদ গত ২৯ অক্টোবর শেষ হয়। যে কারণে আসামিরা আজ রাজবাড়ীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। তবে আদালত তাদের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক আদালতে হাজির ছিলেন না।
এজাহার সূত্রে জানাগেছে, জেলা শহরের আজাদী ময়দান এলাকায় ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যরা জানতে পারেন সেখানকার পাকারাস্তার উপর বিএনপি ও জামাতের নেতা-কর্মীরা লাঠিশোঠা নিয়ে অবস্থান নিয়ে বিভিন্ন উস্কানীমূলক শ্লোগান দেয়াসহ যানচলাচল বাঁধাগ্রস্থ করছেন। ওই সংবাদের ভিতিত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং নিষেধ করেন। তবে তারা ওই নিষেধ উপেক্ষা করে ২/৩টি রিকশা ভাংচুর করে। ওই সময় উপস্থিত জনতা আতংকগ্রস্থ হয়ে পড়ে। সে সময় ইটের আঘাতে কনস্টেবল হেদায়েত ইসলাম ও রফিকুল ইসলাম জখমপ্রাপ্ত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
তবে নেতা-কর্মীদের মুক্তির দাবী জানিয়ে রাজবাড়ী জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, কারাগারে আদালত হস্তান্তরের প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত ৭ সেপ্টেম্বর বিকালে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপি’র কার্যালয়ের বারান্দার সিঁড়িতে দাঁড়িয়ে নেতা-কর্মী দলীয় কার্যক্রম শুরু করতেই রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা সেখানে আসেন এবং ব্যানার সিনিয়ে নেয়ার পাশাপাশি তারা তাৎক্ষণিকভাবে সিনিয়র দুই জন নেতাকে আটক করেন। অথচ মামলায় রিকশা ভাংচুর, পুলিশকে আহত করার কথা বলা হয়েছে। যা সম্পূর্ণভাবে সাজানো এবং মিথ্যা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































