ভর্তুকী মূল্যে রাজবাড়ী সদরের ১০ কৃষক পেলেন পাওয়ার টিলার
- Update Time : ১১:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ৭১ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সমন্বিত খামার ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের উন্নয়ন সহায়তা ও কৃষি আবাদ বাড়ানোর লক্ষে ৫০ শতাংশ ভর্তুকী মূল্যে ১০ কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি হিসেবে হাল চাষের পাওয়ার টিলার বিতরন করা হয়।
সোম বার বিকালে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে এ সদর উপজেলা পরিষদ চত্তরে এ কৃষি যন্ত্রপাতি ও পাওয়ার টিলার বিতরন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে কৃষি যন্ত্রপাতি বিতরন করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতি মন্ত্রী কাজী কেরামত আলী।এসময় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সহকারী কমি,শনার ভূমি উম্মে সালমা,সদও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সেক,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল,সদও উপজেলা উপ সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক প্রমূখ।
এসময় কৃষকদের মাঝে ভর্তুকী ও অর্ধেক মূল্যে যে কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে তার সঠিক ব্যাবহার করার পরামর্শ দেওয়া হয় সেই সাথে কোন অনাবাদী জমি যেন পরে না থাকে তা আবাদের আওতায় এনে এর সদ্যবহার করার জন্য সকল কৃষকদের পরামর্শ প্রদান করেন অতিথিরা।প্রতিটি পাওয়ার টিলারের মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা হলেও তা ভর্তুকী মূল্যেও অর্ধেকে সদও উপজেলার ১০ জন কৃষককে ১০ টি পাওয়ার টিলার দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































