বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড
- Update Time : ০৮:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ৩০৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক কলহের জেরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ,অনাদায়ে আরও ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামী মোঃ ওমর ফারুক বাবু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকার সামছুল হকের ছেলে ।
মঙ্গলবার রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় আসামী মোঃ ওমর ফারুক বাবু আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয় ।
মামলা সূত্রে জানাগেছে, রাজবাড়ী জেলা বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকার সামছুল হকের বড় ছেলে সেলিম ও ছোট ছেলে ওমর ফারুক বাবু দুই ভাইয়ের মধ্যে গত ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ীতে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে ওমর ফারুক বাবু লাঠি দিয়ে তার ভাইয়ের মাথায় আঘাত করলে মাথা থেকে রক্তক্ষরণ হলে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে রেফার্ড করেন। পরে গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যার পর সেলিম মারা যান। এ ঘটনায় নিহত সেলিমের স্ত্রী বাদী হয়ে ওমর ফারুক বাবুর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন, মোঃ মোসলেম উদ্দিন খান। এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন, রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিটর মোঃ আবু বক্কর মিয়া।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































