ব্যতিক্রমী উদ্যোগ ‘বাল্য বিয়ের তথ্য দিলেই মিলছে নগদ ৫ হাজার টাকা’-
- Update Time : ১০:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বাল্য বিয়ের তথ্য দিলেই মিলছে নগদ ৫ হাজার টাকা। আর ওই টাকা প্রদান করছেন, ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী ও রাজবাড়ীর বাসিন্দা মোঃ আশরাফুল ইসলাম। ফ্রান্সে বসে ইতোমধ্যে তিনি রাজবাড়ীর বেশ কয়েকটি বাল্য বিয়ে প্রতিরোধে ভুমিকা রেখেছেন।
জানাগেছে, কয়েকদিন আগে রাজবাড়ী সদর উপজেলাধীন বরাট ইউনিয়নের ভবদিয়া এলাকার একটি বাল্য বিয়ে বন্ধ করা হয়। ওই বিয়েটি বন্ধ করতে তথ্য প্রদান করেন, রাজু আহম্মেদ নামে একজন যুবক। গত শুক্রবার ফ্রান্স প্রবাসী মোঃ আশরাফুল ইসলামের পক্ষে আমাদের রাজবাড়ী সামাজিক সংগঠনের সহযোগিতায় তথ্যদাতার হাতে ওই টাকা তুলে দেন, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার। সে সময় সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর, আমাদের রাজবাড়ী সামাজিক সংগঠনের সহ-সভাপতি রনি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. হীরা ও সদস্য আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. হীরা জানান, তথ্যদাতাকে ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের দেয়া ঘোষণা অনুযায়ী নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হয়। সেই সাথে ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই মেয়েটির লেখাপড়ার খরচ চালানোর দায়িত্বও নিয়েছেন প্রবাসী আশরাফুল ইসলাম। তিনি ইতোপূর্বেও বাল্য বিয়ের তথ্যদাতাকে ৫ হাজার টাকা দিয়েছে। ভবিষ্যতেও রাজবাড়ীতে বাল্য বিয়ের তথ্যদাতাকে ৫ হাজার করে টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































