ব্যক্তিগত তহবিল থেকে রাজবাড়ীর ৮১ পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ করলেন শিক্ষাপ্রতিমন্ত্রী-
- Update Time : ০৯:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর ব্যক্তিগত তহবিল থেকে সদর উপজেলার ৮১টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
গত শনিবার রাতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ওই টাকা তুলে দেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। সে সময় সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর সহধর্মীনি রেবেকা সুলতানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. উমা সেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামানসহ অন্যান্য নেতা-কর্মীরা।
জানাগেছে, শারদীয় দূর্গাপূজা শুরুর আগে শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর ব্যক্তিগত তহবিল থেকে সদর উপজেলার ৮১টি পূজা মন্ডপে ৫ হাজার টাকা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতির অংশ হিসেবেই শনিবার ওই পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তিনি নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন।
ওই টাকা বিতরণ করায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এবং তার সহধর্মীনি রেবেকা সুলতানা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































