বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় রাজবাড়ীতে গ্রেপ্তার ২
- Update Time : ০৫:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংস হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদেরকে আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে সোর্পদ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, আওয়ামীলীগের সহযোগি সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা (৪২), তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে এবং সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা (৫৮), তিনি একই ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত সুবল চন্দ্র সাহা’র ছেলে।
জানাগেছে, বিগত বছরের ৪ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারী কলেজ ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী টি.এন.টি এলাকায় জমায়েত হইয়া সেখানে মিছিল করিতে থাকেন। সে সময় এজাহারনামীয় ৪৪ জন আসামীসহ শতাধিক অজ্ঞাতনামা আসামীগন মারাত্মক আগ্নেয় অস্ত্র ও দেশীয় পিস্তল, যথা রিভলবার, বন্দুক, রামদা, হকস্টিক, লোহার পাইপ, এস.এস পাইপ, রড লইয়া পূর্ব-পরিকল্পিতভাবে আন্দোলনরতদের উপর আক্রমন করে এলোপাথারিভাবে লাঠিপেটা ও ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ শুরু করে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সাধারণ জখমসহ গুরুত্বর জখম করে। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একই বছরের ২৬ আগস্ট একটি মামলা (এফআইআর নং-১০) দায়ের করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, ওই মামলার আসামি হিসেবে তার নির্দেশে থানার এসআই সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে তাদেরকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজার এলাকাকে থেকে গ্রেপ্তার করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































