“বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনা” শীর্ষক সেমিনার রাজবাড়ীতে অনুষ্ঠিত –
- Update Time : ১০:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
- / ৬২ Time View

স্বপন কুমার বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
“জেনে মেনে বিদেশ যাই, নিরাপদে থাকি নিজের অধিকার বুঝে পাই”-এ শ্লোগানকে সামনে রেখে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনা” শীর্ষক সেমিনার আজ বুধবার রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশেক হাসানের সঞ্চালনায় প্রবাসি কল্যাণ ব্যাংক ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান, উপসচিব, অতিরিক্ত জেলা প্রশাসক মুশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদুজ্জামান খান প্রমুখ বক্তৃতা করেন।
সরকারি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যাই সরকারি নিয়ম মেনে দেশে টাকা পাঠাই দেশের উন্নয়নে অবদান রাখি। দালাল চক্র,প্রতারক চক্র থেকে বিরত থাকি প্রয়োজনে জামানত বিহিন প্রবাসি কল্যাণ ব্যাংকের লোন নিয়ে বিদেশ যাই নিজেদেরকে দ্রারিদ্র মুক্ত করি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































