বৃষ্টি উপেক্ষা করে রাজবাড়ীর বিভিন্ন মন্ডপ পরিদর্শন করলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ১১:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার রাজবাড়ীতে বইছে বৈরী আবহাওয়া এবং হয়েছে দিনভর ভারি বর্ষণ। যদিও এরই মধ্যেই পালিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা। ফলে এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই উৎসবকে আরো বেশি আনন্দদায়ক করতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। সেই সাথে তিনি মন্ডপ পরিদর্শনে আসা দর্শনার্থীদের জন্য প্রদান করেছেন মাস্ক।
কাজী কেরামত আলীর সাথে ছিলেন, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেনসহ অন্যান্য নেতারা।
তিনি জেলা শহরের ভবানীপুর হরিতলা মন্দির, বিবেকান্দ মন্দির ও গোয়ালন্দ মোড়ের পূজামন্ডপ পরিদর্শন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































