বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপানে আত্মহত্যার চেষ্টা –
- Update Time : ০৮:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলমালেঙ্গা গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।
জানাগেছে, ১৮ বছর বয়সী ওই নারীর গত ২ বছর আগে গ্রামে বিয়ে হয়। বিয়ের ১ সপ্তাহ না যেতেই ওই নারী পার্শ্ববর্তী গ্রামের আনছার মন্ডলের ছেলে প্রেমিক মুন্নু মন্ডলের প্রলোভনে ঘর ছেড়ে পিতার বাড়িতে চলে আসে। ৫ মাস পর উপায়ান্ত না দেখে ওই নারীর পিতা গত জানুয়ারি মাসে তার মেয়েকে পূনরায় এক সৌদি প্রবাসীর সাথে বিয়ে দেন। সংসার জীবনের বছর পার না হতেই প্রেমিকের খপ্পরে পড়ে পূনরায় ঘর ছাড়ে।
গত সোমবার সন্ধ্যায় বিয়ের দাবীতে ওই নারী প্রেমিকের বাড়িতে অবস্থান করে। এ সময় প্রেমিক টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। প্রেমিকের পিতা আনছার আলী মন্ডল ওই নারীকে তার পুত্রবধূ হিসেবে মেনে নিতে অস¦ীকার করলে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে প্রেমিকের বাড়ীতেই কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে দ্রত বালিয়াকান্দি হাসপাতালে এনে চিকিৎস্যা দিয়ে ভর্তি করা হয়েছে।
ওই নারী বলেন, আমাকে বিয়ের আশ্বাস দিয়ে দু’টি সংসার ভেঙ্গেছে। এখন আমাকে মেনে নিতে অস্বীকার করছে। আমার মৃত্যু ছাড়া কোন উপায় নেই।
এদিকে, মুন্নুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই মেয়ে সম্পর্কের কোন প্রমান দিতে পারেনি। তারপরও বাড়ীতে থাকতে বললে সে বিষপান করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































