ব্রেকিং নিউজঃ
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের একাধিক দাবি আদায়ে রাজবাড়ীতে সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৪:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ২২৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
‘কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই’ এই দাবিতে ক্যাডার কম্পোাজশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদাযের লক্ষে রাজবাড়ীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের আয়োজনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারদের ন্যায্য দাবিসমূহ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা ইউনিটের সাধারন সম্পাদক রাজবাড়ী সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ সামসুজ্জামান।
সংবাদ সম্মেলনে জেলা ইউনিটের সভাপতি রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, উপাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু জিহাদ আনসারী, সহ-সভাপতি হাবিবুর রহমান সহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বলেন, তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দাবি আদায়ে দীর্ঘ দিন ধরে তারা আশ্বস্থ্য হলেও দাবি আদায় হয় নাই। ফলে দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে তারা কেন্দ্রীয় কমিটির নির্দেশে রাজবাড়ীসহ সারাদেশে আগামী ১০,১১ ও ১২ অক্টোবর কর্মবিরতি পালন করবেন। তারা সরকারের পক্ষে থেকেই আন্দোলন করছেন এবং দাবি পুরন হলে সরকারকেই শক্তিশালী করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১


































































































