বিশ্ব শিশু ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে রাজবাড়ীতে ক্যান্সার সোসাইটির আলোচনা সভা –
- Update Time : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বিশ্ব শিশু ক্যান্সার সচেতনতা দিবস সেপ্টেম্বর ২১’ ও ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে রাজবাড়ী ক্যান্সার সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে জেলা শহরের আবোল তাবোল শিশু সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং শিশুদেরকে খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন শারীরিক সমস্যা সম্পর্কে বাবা মায়ের সাথে পরামর্শ করার জন্য উপদেশ দেন, ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর সভাপতি এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সংগঠনের আজীবন সদস্য সৈয়দ ছিদ্দিকুর রহমান, আজিজা খানম, হুমায়ুন কবির চৌধুরী স্বপনসহ সংগঠনের সহ-সম্পাদক মুনীরুল হক, কার্যকরী সদস্য ফেরদৌসী সুলতানা মায়া, বিনয় কুমার, সৈয়দ ইকবালসহ অন্যান্যরা।
আলোচনা শেষে ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর পক্ষ থেকে শহিদ স্মৃতি ষ্টেডিয়াম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের হাতে মাস্ক স্যানিটাইজার ও একটি ওয়াটার ডিসপোজেবল প্লাষ্টিক ড্রাম তুলে দেন। উপস্থিত ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে আজীবন সদস্য ও কার্যকরী সদস্যরা আর্থিক সহায়তা প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































