বিপুল ভোটে আ:লীগ প্রার্থী ওয়াজেদ আলী’র বিজয় –
- Update Time : ১০:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে জেলা প্রশাসনের নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিলো।
সকাল থেকেই রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ উদ্ধর্তন কর্মকর্তারা ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেন। তবে এতো বিপুল পরিমান ভোটার উপস্থিতি দীর্ঘ দিন দেখেননি পাংশার ভোটাররা।
এ নির্বাচনে ২৪ হাজার ৩১৩ জন ভোটারের মধ্যে ১৭ হাজার ৬শত ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গড়ে ৭২.৪৬ শতাংশ ভোটার উপস্থিতি ছিলো। প্রাপ্ত ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী ওয়াজেদ আলী মন্ডল ১১ হাজার ১ শত ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, স্বতন্ত্র জগ প্রতীকের মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ ফজলুল হক ফরহাদ পেয়েছেন ৪ হাজার ২শত ৪৩ ভোট এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রইচ উদ্দিন খান পেয়েছেন ১ হাজার ৮শত ৫৬ ভোট। এছাড়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ ও সাধারন কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করে। এদের মধ্যে ৯জন কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিজয়ী হয়েছেন।
অপরদিকে, এ নির্বাচনের আচরণ বিধি ভঙ্গের ছোট-খাট বিষয়েও ছাড় দেয়া হয়নি। বিভিন্ন প্রার্থীর ২৩ জন কর্মী ও সমর্থকের কাছ থেকে ৯৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসর মোহাম্মদ আলী।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































