বিদ্যমান পরিস্থিতিকে আরো উন্নত অবস্থায় নিয়ে যাওয়া হবে- রাজবাড়ীর নবাগত এসপি শাকিলুজ্জামান –
- Update Time : ০৭:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেছেন, আপনাদের সকলের সহযোগিতায় যেটা সাধারণ মানুষের কাম্য সমাজকে স্থিতিশীল রাখা, সে কাজটি আমরা করবো। এটি করতে যেয়ে আমরা পিছপা হবো না, এটা আমাদের দৃঢ় প্রত্যয়। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে। সঠিক এবং সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, যেটা উন্নয়নের জন্য পূর্ব শর্ত। জনমনে স্বস্থি শৃঙ্খলা ফিরিয়ে আনা কিংবা বিদ্যমান পরিস্থিতিকে আরো উন্নততর অবস্থায় নিয়ে যাওয়া কিংবা সরকারের উন্নয়ন প্রচেষ্টায় সহযাত্রী হওয়া আমার আপনার সকলের অবশ্য পালনীয় কর্তব্য।
তিনি আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিক ও পুলিশ উভয় পরস্পর পরস্পরকে সহযোগিতা করলে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। দৌলতিদিয়া ঘাটের ভিআইপি প্রথা বাতিলের ধারা অব্যাহত থাকবে। ঘাট এলাকার দালালদের ব্যাপারে আজ থেকেই অভিযান শুরু হবে। দ্রুত গতিতে চলা মোটরসাইকেল চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জেলার নবাগত পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক বড় একটি সমস্যা। তবে মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। যাকে যে অবস্থায় পাওয়া যাবে তার বিরুদ্ধে সে ব্যবস্থা গ্রহন করা হবে। কর্মজীবনে তিনি র্যাবসহ দুই বার শান্তি মিশনে কাজ করেছেন। সে জ্ঞানের আলোকে পর্যায়ক্রমে সবার সহযোগিতা নিয়ে রাজবাড়ীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বচ্চো স্থানে নিয়ে যাবেন এবং জেলাবাসী শান্তিতে থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, ডিআইও ওয়ান সাইদুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী বার্তা ডট কম -এর জাহাঙ্গীর হোসেন সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা এবং জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, চলতি মাসের ২৯ ডিসেম্বর রাজবাড়ীতে পুলিশ সুপার হিসাবে এমএম শাকিলুজ্জামান এ জেলায় যোগদান করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































