বিট পুলিশিং কার্যক্রম : রাজবাড়ীতে মসজিদে মসজিদে মুসল্লীদের সচেতনতা সৃষ্টি –
- Update Time : ১০:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ৯৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বিট পুলিশিং কার্যক্রম জোড়দার করণের লক্ষে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে সচেতনতা সৃষ্টির কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ। এ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
জানাগেছে, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী, বালিয়াকান্দি ও পাংশা থানা এলাকায় শুক্রবার জুম্মার নামাজের সময় খুৎবার পুর্বে মুসল্লীদের মাঝে ৯৯৯, ভাড়াটিয়াদের তথ্য, মাদক ব্যবসায়ী, সাইবার ক্রাইম, সিসি ক্যামেরা স্থাপন, গুজব, কিশোর গ্যাং, মাস্ক ব্যবহার এবং জঙ্গী সম্পর্কে জনসচেতনামূলক বক্তব্যে প্রদান করেন।
রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন মসজিদে মুসুল্লীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের সচেতনতা সৃষ্টির লক্ষে বক্তব্যে প্রদান করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জ্জামান। তিনি বিট পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করতে মুসল্লীদের মাঝে ৯৯৯, ভাড়াটিয়াদের তথ্য, ইভটিজিং, বাল্য বিয়ে, মাদক ব্যবসায়ী, সাইবার ক্রাইম, গুজব, কিশোর গ্যাং, জঙ্গী, করোনার মাত্র বৃদ্ধি হওয়ায় আরো সতর্ক হওয়া এবং নিয়মিত মাস্ক ব্যবহার সম্পর্কে জনসচেতনা মূলক বক্তব্য প্রদান করা হয়। এতে করে পুলিশী সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌছে দিতে আরো সহজ হবে।
অপরদিকে, পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীরও বিভিন্ন মসজিদে মসজিদে সচেতনতা সৃষ্টির লক্ষে বক্তব্যে প্রদান করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































